ভারতবর্ষ
জাগিয়াছে শুভ্ৰ ঊষা–পুণ্য বেদবতী
প্রাচীমঞ্চে, ভারতের উদয়গগনে।
কোন্ এক আদি মহাতপস্যার ক্ষণে
বাজিয়াছে আমাদের মঙ্গল আরতি!
মধুমান সূর্য সোম ঢালিয়াছে জ্যোতি
আমাদের নদী গিরি নির্ঝর কাননে,
অৰ্পিয়াছে শান্তি স্বস্তি নিখিলের মনে
আমাদের কাব্য কলা–মোদের ভারতী!
মৃত্যুর সাগর মন্থি অমৃতের তরে
যুগে যুগে ছুটে গেছে মোদের সন্তান!
অসুর-আবাসে ভষ্ম শ্মশানের ’পরে
গেয়েছে তিমিরাতীত আদিত্যের গান!
বিতরি প্রেমের চরু সর্ব চরাচরে
মাগিয়াছে পরাবিদ্যা–চরম কল্যাণ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন