কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়
এই ভেবে চলিতেছি
বহুদিন ধরে স্ফুরিতেছি মোরা
যেমন বনের পথে রক্তাক্ত জ্যৈষ্ঠের রাতে ফিরিতেছে ঢোঁড়া
কোথাও ব্যাঙের যেন স্বাদ পাবে ব’লে।
ত্রিপিটক—অম্বপালী—সেই সব ধূসর আবর্ত ফের
বুদ্ধের জনক আর বুদ্ধ জননের
সেই সব রোমহর্ষ—অবসাদ গোলকধাঁধার দিন—
শান্তি—তবু পুড়ে যাবে তারপরও পৃথিবীর তৃণ
পুষ্ট কোনো সমীচীন সাধুপুরুষের
বালখিল্য থেকে মৃত্যু—বালখিল্য—
কয়েকটা ডাইনোসোর যেন চড়ুইভাতি ক’রে কলরবে ডুবে গেল
মেছোবাজারের থেকে গ্রে স্ট্রিটে—গঙ্গা—গঙ্গাসাগরের জলে
ফার্পোর বাড়ি থেকে—বাঁক মুছে—প্রাগৈতিহাসিক কোলাহলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন