পাড়ার মাঝারে সব চেয়ে সেই কুঁদুলি মেয়েটি কই!
কত দিন পরে পল্লীর পথে ফিরিয়া এসেছি ফের—
সারাদিনমান মুখখানি জুড়ে ফুটিত যাহার খই
কই, কই বালা আজিকে তোমার পাই না কেন গো টের!
তোমার নখের আঁচড় আজিও লুকায়ে যায় নি বুকে,
কাঁকন-কাঁদানো কণ্ঠ তোমার আজিও বাজিছে কানে!
যেই গান তুমি শিখায়ে দিছিলে মনের সারিকা-শুকে
তাহারই ললিত লহরী আজিও বহিয়া যেতেছে প্ৰাণে।
কই বালা কই!—প্ৰণাম দিলে না!—মাথায় নিলে না ধূলি!
—বহু দিন পরে এসেছি আবার বনতুলসীর দেশে!
কুটিরের পথে ফুটিয়া রয়েছে রাঙা রাঙা জবাগুলি–
উজান নদীতে কোথায় আমার জবাটি গিয়েছে ভেসে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন