প্রেম কি জাগায় সূর্যকে আজ ভোরে?
হয়তো জ্বালায়ে গিয়েছে অনেক—অনেক বিগত কাল।
বায়ুর ঘোড়ার খুরে যে—পরায় অগ্নির মতো নাল
জানে না সে কিছু—তবু তারে জেনে সূর্য আজিকে জ্বলে।
চিনের প্রাচীর ভেঙে যেতে যেতে—
চিনের প্রাচীর বলে:
অনেক নবীন সূর্য দেখেছি রাতকানা যেন নীল আকাশের তলে;
পুরোনো শিশির আচার পাকায় আলাপী জিভের তরে;
যা—কিছু নিভৃত—ধূসর—মেধাবী—তাহারে রক্ষা করে;
পাথরের চেয়ে প্রাচীন ইচ্ছা মানুষের মনে গড়ে।
অথবা চিনের প্রাচীরের ভুল—চেনেনি নিজের হাল;
কিম্বা জ্বালায়ে গিয়েছে হয়তো অনেক বিগত কাল;
অগ্নিঘোড়ার খুরে যে—পরায় জলের মতন নাল
জানে না সে কিছু—তবু তারে জেনে সূর্য আজিকে জ্বলে;—
ববিনে জড়ানো মিশরের মমি কালো বিড়ালকে বলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন