বিকেলের নীল আকাশে ভেসে আসে-
আগমনীর সুরে শারদীয়ার গান;
মায়ের আগমনের প্রতীক্ষায়
এ-মন করে বড়ই আনচান।
ভোরের শিশিরের আয়নায়
দেখি আমি দুর্গা মায়ের মুখ;
শিউলি ও কাশ ফুলের ছন্দে
সেজে উঠে মায়ের স্বরূপ।
আগমনীর দিন গুলিতে
এ-মন হারায় কেবল মহালয়ার গানে;
কাশ ফুলের শাড়ি পরে, শিউলির সুবাস মেখে
এ প্রকৃতিও সেজে ওঠে আপন মনে মনে।
মেঘরাজের রথে করে
মা আসেন এই ধরাধামে;
ঢাকের শব্দে আমরা সবাই
মেতে উঠি দুর্গা দুর্গা নামে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
রবীন্দ্রনাথ ঠাকুর