জয় গোস্বামী

কবিতা - প্রত্যেকটা মাধুর্যের দিন

জয় গোস্বামী
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ প্রেমের কবিতা

রাত্রে অসম্ভব ভয় করে
মনে পড়ে তোমাকে প্রবল

প্রবল
প্রবল

গত আট বছরের প্রত্যেকটা মাধুর্যের দিন
ফিরে এসে মন ছিঁড়ে খায়

কী করে সমস্তটুকু মুছে ফেলব বলো?

তোমার প্রেমিক,তিনি আমাকে কি সাহায্য করবেন
তোমারই মতন?

ওষুধের স্ট্রিপ শেষ,চোখ খুলে বসে থাকি একা বিছানায়—-

রাত্রি কেটে যায়

পরে পড়বো
৩৮৭

মন্তব্য করুন