সে সব মাঠের নাম কেষ্টপুর মাঠ, তারাচক
সে সব সন্ধ্যার নাম সন্ধ্যাহাট বীরনগরের
সে সব হাটের নাম মাঠপাড়া, নবীনের দীঘি
যদিও নামেই মাত্র দীঘি তাতে নামমাত্র জল
চারদিক ঘিরে বসে ঝুপড়ি নিয়ে সন্ধ্যার দোকানি মেয়েরা এ ওকে ঠেলে : ওরটা নিন, বাবু ওরটা নিন আমার লাজুক বাবা ছ ফুট, টকটকে ফর্সা রঙ
ছাপান্ন বছর। তাও রাস্তায় বেরোলে দেখত লোকে বললেন রুমাল পেতে : যে কটা রয়েছে দিয়ে দাও বললেন : এই সন্ধেবেলা বকফুল কোথায় পেল এরা
‘ আমরাই তো বকফুল ’ বলতে বলতে এতকাল পরে কবির খাতার মধ্যে ঝুপড়ি নিয়ে বসে পড়ল
সেই সব সন্ধের মেয়েরা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম