ধর হাত, নামিয়া এসো শিব-লোক হতে।
শিব-ভিখারি পড়িয়া আছি অশিব মায়া-পথে।।
চরণে পাইতে নারি
মায়ার সাথে কেবলই হারি
তুমি আসিয়া তুলিয়া লহ ধ্রুব-জ্যোতির রথে।।
বারে বারে জ্ঞান-দীপ যায় নিভিয়া ঝড়ে
তমসা-ভীত চিত্ত মম কাঁপে তোমার তরে।
জন্ম ও মৃত্যুর
যাতন মম কর দুর-
আর ভাসিতে নারি তৃণসম জোয়ার-ভাটা স্রোতে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী