দিনগুলি মোর পদ্মেরই দল
যায় ভেসে যায় কালের স্রোতে।
ওগো সুদূর ওগো বিধুর
তোমার সাগর-তীর্থ-পথে।।
বিফল দিনের কমলগুলি
পড়্লো ঝরে পাপড়ি খুলি,
নিও প্রিয় তদের তুলি
দিন শেষের ম্লান আলোতে।।
সঞ্চিত মোর দিনগুলি হায়
ছড়িয়ে গেল অযতনে
তোমার বরণ-মালা গাঁথা
হলো না আর এ জীবনে।
অন্য মনে কখন বেভুল,
ভাসিয়ে দিলাম দলি সে ফুল,
বঞ্চিত তাই হবে কি হায়
তোমার চরণ-ছোঁয়া হতে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী