কাজী নজরুল ইসলাম

কবিতা - এই যে রঙিন পেয়ালাগুলি

কাজী নজরুল ইসলাম
বুধবার, ০৪ জুন ২০২৫ বিবিধ কবিতা

এই যে রঙিন পেয়ালাগুলি নিজ হাতে যে গড়ল সে
ফেলবে ভেঙে খেয়াল-খুশির লীলায় এদের বিন-দোষে?
এতগুলি সুষ্ঠু শোভন চটুল আঁখি চন্দ্রমুখ
প্রীতির ভরে সৃষ্টি করে করবে ধ্বংস ক্রোধবশে?

পরে পড়বো
১২৩
মন্তব্য করতে ক্লিক করুন