এসো শঙ্কর ক্রোধাগ্নি,
হে প্রলয়ঙ্কর।
রুদ্র ভৈরব সৃষ্টি-
সংহর, সংহর।।
জ্ঞান-হীন তমসায় মগ্ন
পাপ-পঙ্কিলা,
বিশ্ব জুড়ি চলে শিবহীন
যজ্ঞের লীলা,
শক্তি যথায় করে আত্ম-বিসর্জন
ঘৃণায়-
ধ্বংস কর সেই অশিব যজ্ঞ-
অসুন্দর।।
যথা দেবী শক্তি- নারী
অপমান সহে,
গ্লানিকর হানাহানি চলে-
ধরমের মোহে।
হানো সংঘাত, অভিসম্পাত
সেথা নিরন্তর।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী