কাজী নজরুল ইসলাম

কবিতা - হে অশান্তি মোর এস এস

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ গান

হে অশান্তি মোর এস এস!
(তব) প্রবল প্রেমের লাগি ভবন হতে,
বৈরাগিনী বেশে এসেছি বাহির পথে।।

কুণ্ঠা ভুলায়ে দাও, খোলো গুন্ঠন,
দস্যু-সম মোরে করো লুন্ঠন,
তৃণ-সম মোরে ভাসাইয়া লয়ে যাও
কূল-ভাঙা বিপুল বন্যা-স্রোতে।।

নদী যেমন করে টানে পারাবার,
তেমনি মরণ-টানে আমারে টানো, হে বন্ধু আমার!

প্রলয়-মেঘের বুকে বিজলি-সম
তোমারে জড়ায়ে রব হে প্রিয়তম!
হবে শুভদৃষ্টি তোমায় আমায়
মরণ-হানা অশনির আলোতে।।

পরে পড়বো
১২০
মন্তব্য করতে ক্লিক করুন