পুরুষ: জহরত পান্না হীরার বৃষ্টি
তব হাসি-কান্না চোখের দৃষ্টি
তারও চেয়ে মিষ্টি মিষ্টি মিষ্টি।।
স্ত্রী: কান্না-মেশানো পান্না নেবো না, বঁধু।
এই পথেরই ধূলায় আমার মনের মধু
করে হীরা মানিক সৃষ্টি,
মিষ্টি আরো মিষ্টি।।
পুরুষ: সোনার ফুলদানি কাঁদে
লয়ে শূন্য হিয়া
এসো মধু-মঞ্জরি মোর!
এসো প্রিয়া, প্রিয়া!
স্ত্রী: কেন ডাকে বউ কথা কও,
বউ কথা কও!
আমি পথের ভিখারিনী গো,
নহি ঘরের বউ
কেন রাজার দুলাল মাগে
মাটির মউ
বুকে আনে ঝড়,
চোখে বৃষ্টি তার
সকরুণ দৃষ্টি তবু মিষ্টি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী