পুরুষ: কিশোরী বাসন্তী ডাকিছে আয় আয়
ফাগুন তোমারে ডাকিছে ফুলবন।।
স্ত্রী: ডাকে হে শ্যাম তোমায় তাল ও তমাল বন
শন শন।।
পু: তুমি ফুলের বারতা
স্ত্রী: তুমি ধন-দেবতা
উভয়ে: আমরা আভাস ফাল্গুনের
দূর স্বর্গের পরশন।।
পু: কল্প-লোকের তুমি রূপরাণী গো প্রিয়া
অপাঙ্গে ফোটাও জুঁই চম্পা টগর মোতিয়া।
স্ত্রী: নিঠুর পরশ তব (হায়) যাচিয়া জাগে বনভূমি
ফুলদল পড়ে ঝরি তব চারু পদ চুমি।
উভয়ে: আমরা ফুলশর-উর্বশী
দেব-সভার মোরা হরষণ।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী