পুরুষ: কুনুর নদীর ধারে ঝুনুর ঝুনুর বাজে বাজে বাজে লো
ঘুঙুর কাহার পায়ে।
স্ত্রী: হাতে তলতা বাঁশের বাঁশি, মুখে জংলা হাসি
কে ঐ বুনো গো বড়ায় আদুল গায়ে লো
বেড়ায় আদুল গায়ে।।
পুরুষ: তার ফিঙের মত এলোখোঁপায় ঝিঙেরই ফুল
স্ত্রী: যেন কালো ভ্রমর-ঝাঁক ওই কালার ঝামর চুল।
উভয়ে: ও যদি না হতো পর, দুজনের হতো ঘর
একই গাঁয়ে লো একই গাঁয়ে।।
পুরুষ: ওর বাঁকা ভঙ্গিমা দেখে, তৃতীয়ার চাঁদ বেঁকে
হতে চাহে ওর হাঁসুলি হার।
স্ত্রী: ঝিলের শঙ্খ ঝিনুক বলে কিনুক বিনা-মূলে
আমরা হব কালার কণ্ঠেরই হায়, লো!
পুরুষ: ও মেয়ে নয়, ও পাহাড়ী ঝর্নার সুর
স্ত্রী: ও পুরুষ নয়, ও কষ্টি পাথরের ঠাকুর।
উভয়ে: ও যদি বাসত ভালো যদি আসত কাছে
রাখতাম হিয়ায় লুকায়ে গো গিয়ায় লুকায়ে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী