নাচে গৌরীদিব্য হিমগিরি-দুহিতা
নাচে দীপ্তিমতী নাচে উমা তপতী
নাচে রে চির-আনন্দিতা।।
তার কিরণ-আঁচল দোলে ঝলমল
গিরি-পাষাণ অটল করে টলমল
গলিয়া তুষার ঝরে নির্ঝর জল
তার চরণ-ছন্দ-চকিতা।।
তার নাচের মায়ায় প্রাণ পায় জড় জীব
ভুলি বিরহ সতীর জাগে যোগীন্দ্র শিব।
জাগে কুসুম-কলি গাহে বিহগ অলি
তার রূপে ত্রিদিব হল দীপান্বিতা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী