কাজী নজরুল ইসলাম

কবিতা - ও কালো বউ জল আনিতে যেয়ো না

কাজী নজরুল ইসলাম
রবিবার, ২০ জুলাই ২০২৫ গান

ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর
জল আনিতে বাজিয়ে মল।
তোমায় দেখে শিউরে ওঠে
কাজলা দীঘির কালো জল।।

দেখে তোমার কালো আঁখি
কালো কোকিল ওঠে ডাকি,
তোমার চোখের কাজল মাখি,
হয় সজল ঐ মেঘ-দল।।

তোমার কালো রূপের মায়া
দুপুর রোদে শীতল ছায়া
কচি অশথ পাতায় টলে
ঐ কালো রূপ টলমল।।

ভাদর মাসের ভরা ঝিলে
তোমার রূপের আদর মিলে,
তোমার তনুর নিবিড় নীলে
আকাশ করে টলমল।।

পরে পড়বো
১২৬
মন্তব্য করতে ক্লিক করুন