অনাদরে স্বামী পড়ে আছি আমি
তব কোলে তুলে নাও।
নিয়ে ধরণীর ধূলি আছি আমি ভুলি
চরণের ধূলি দাও।।
বিভবে বিলাসে সংসার কাজে
অশান্ত প্রাণ কাঁদে বন্ধন-মাঝে
বৃথা দ্বারে দ্বারে চেয়েছি সবারে
এবার তুমি মোরে চাও।।
যাহা কিছু প্রিয় জীবনের মম
হরিয়া লও তুমি প্রিয়তম।
সূর্যের পানে সূর্যমুখী ফুল
যেমন চাহিয়া রয় বিরহ-ব্যাকুল।
তেমনি প্রভু আমার এ মন
তোমার পানে ফিরাও।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী