ওরে গো-রাখা রাখাল! তুই কোথা হতে এলি
এমন আষাঢ় মাসের মেঘের বরণ কেমন করে পেলি।
কে দিয়েছে আলতা মেখে পায়
চলতে গেলে নূপুর বেজে যায়
আদুল গায়ে বাঁধা কেন গাঁদা-রঙের চেলি।।
তোর ঢলঢলে দুই চোখে যেন নীল শালুকের কুঁড়ি
তোরে দেখে কেন হাসে যত গয়লাপাড়ার ছুঁড়ি!
তোর গলার মালার গন্ধে আমার মন
গুনগুনিয়ে বেড়ায় রে মৌমাছি যেমন।
মোর ঘর-সংসার ভুলালি রে কোন মায়াতে ফেলি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী