তুমি হাতখানি যবে রাখো মোর হাতের ‘পরে।
মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে।।
তব কাজল-আঁখির ঘন-পল্লবতলে
বিরহ-মলিন ছায়া মোর যবে দোলে
তব নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন
সেদিন নীলাম্বরে।।
যেদিন তোমারে পাই না কাছে গো
পরশন নাহি পাই,
মনে হয় যেন বিশ্ব-ভুবনে
কেহ নাই, কিছু নাই।
অভিমানে কাঁদে বক্ষে সেদিন বীণ
আকাশ সেদিন হয়ে যায় বাণীহী,
যেন রাধা নাই আর বৃন্দাবনে গো
সব সাধ গেছে মরে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী