ঢেঁকি একবার নরকের দিকে আইসো। ধামা আমগো ধইরা,
বইসা, শুইয়া, দাঁড়াইয়া আছে–ধামায় ধান–পেটের আগুন
পানিতে নেভে না; নিভলে কি আর সীমা লঙ্ঘন কইরা, দম
ফুরাইয়া এইখানে আসতাম?… অত্যাচারপ্রধান অ্যানালগ এই
এলাকার ডিজিটাইজের পূর্বাভাস বিধান-প্রতিবিধানগ্রন্থগুলার
কোনোটাতেই ছিল না–-থাকলে, রাস্তা বদলের আগে
স্ট্রিটসাইনের বাংলাগুলা ভালো কইরা জাইনাবুইঝা লইতাম?
লইলে, তোমারে সোনা, জাদু, ময়না, টিয়া, জান-ফান—অত
নামে অনন্তকাল ডাইকা-ডাইকা সাইধা গলায় চর ফালাইতাম?
–না।
মির্জা গালিব, তুমি, আমি ‘সঞ্জীবনী সুরা’ খাইতাম–পেট
থাকত চিরশীতল; কোনো জায়গার আগুনই আর আমগো
টেবিলে ভিড়তে পারতো না।… ডিলারতো এখনও ওই
একজনই, না?–অদ্বিতীয় অমৃত?
কবিতা - জড়ের মধ্যে একমাত্র ঢেঁকিই স্বর্গে যাইতে পারে
মারজুক রাসেল
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
রম্য কবিতা
৪৯৯

মন্তব্য করতে ক্লিক করুন