তোমার জন্য নিত্য কাঁদে
আমার কোমল মন।
তবুও তুমি হলে আজ
অন্য লোকের পণ।
স্মৃতি গুলো নিত্য কাঁদায়
ভুলতে চাই বন্ধু।
ব্যাথা লাগে, ব্যাথা লাগে।
মন কাঁদে শুধু।
কোমল মনের কান্নার সুর
তুমি শুনতে পাও।
নিখোঁজ হয়ে তুমি নতুন
সুরেতে গান গাও।
নিত্য মিষ্টি মধুর কথায়
কোমল মন হাসতো।
কোমল মন নিত্য কাঁদে
তুমি নেই তাইতো।
দিনের শেষে বাধ্য হয়ে,
কেউ অতিদূরে।
কোমল মন কান্নার সঙ্গী
আজ নতুন করে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী