ভূমিকা
কবিতা' নিজেই একটা ভয়ঙ্কর সুন্দর' কেতাদুরস্ত ভূমিকা । কবিতা কখনো যুদ্ধের দামামা অথবা সুখ । কখনো দুঃখ কিংবা আত্মিক প্রশান্তির অশান্ত সাগর ।কবিতার সুশীতল ছায়াতলে হরহামেশাই ভিড় করে জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষগুলোর বড় একটা অংশ । তাঁরা হয়তোবা অপরিণত অথবা অপ্রাপ্তবয়স্ক কিংবা হারের মাঝে সুখ তালাশের ‘ব্যতিব্যস্ত যোদ্ধা’ ! প্রেম বা ভালোবাসা নামক যুদ্ধের বহুমাত্রিক অংশ জুড়ে থাকে নারীর' অতিমাত্রার ক্ষমতায়ন । তথাকথিত সমাজ' পুরুষশাসিত হলেও ভালোবাসা আদতে এখনো নারীশাসিতই , হেরে যাওয়া মানুষগুলোর অপরিপক্ক মানসিক দারিদ্রতা,অনন্যোপায় অশরীরী চোখের জলের নিভৃত জলোচ্ছ্বাস এবং সেই ব্যথাতুর প্রাণগুলোর রক্তস্নাত বধির সংলাপের সর্বান্তকরণ বহিঃপ্রকাশই ‘অমানুষ’ । আমি তাঁদের নিয়ে লড়াই করেছি শেষ অবধি । 'অমানুষে' আমার আমিত্বের পরাজয় সুনিশ্চিত হলেও জিতেছে শেষ পর্যন্ত কবিতাই নয়তো ভালোবাসা। হয়তো হেরেছি কিন্তু লড়াই চলবে নিরন্তর ।
ধন্যবাদেও এই শ্রদ্ধার শেষ হবে না রেশ তারপরও আত্মিক ভালোবাসা জ্ঞাপন করছি--কিংবদন্তি আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার প্রতি, আমার মতো একজন ভয়ংকর সাধারণ মানুষকে কবিদের কাতারে দাঁড় করানোর জন্য । শর্তহীন ভালোবাসা রইলো-- সব্যসাচী প্রকাশনী এবং তাঁর কর্ণধার শতাব্দী ভবর প্রতি, 'অমানুষ' কে কবিতার পাণ্ডুলিপিতে রূপ দেওয়ার জন্য । আমার মতো ভাবলেশহীন সাধারণের উপস্থিতি সাহিত্যের বিশাল ধরিত্রীতে পৌঁছে দেওয়ার জন্য । প্রচ্ছদশিল্পী চারু পিন্টুর' প্রতি অনিঃশেষ শ্রদ্ধা জানাচ্ছি । পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার শারীরিক সুস্থতার জন্য দোয়া রাখছি। ভালো থাকবেন অহর্নিশ, মিথ্যে এই রঙ্গমঞ্চে যতটা ভালো থাকা যায় ।
মুহাম্মাদ ইমরান
১৯ ১১ ২০১৬
গ্রন্থ — অমানুষ
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
কবিতা - ছড়া ও আবৃত্তি
গ্রন্থের তথ্য:
প্রকাশনী: সব্যসাচী
প্রকাশক: শতাব্দী ভব
প্রচ্ছদ শিল্পী: চারু পিন্টু
প্রথম প্রকাশ: ২০১৬
৩৩৩
এই গ্রন্থের সূচিপত্র:
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী