আব্দুর রহমান আনসারী

কবিতা - গণ দেবতা হঠাৎ যদি

আব্দুর রহমান আনসারী
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

গণ দেবতা
হাঠৎ যদি আমার সুর
যায় থেমে,
আমার স্বপ্ন
হয় বিলীন,
যদি কখনো যাই ভুলে,
আমার অতীত,
গণ দেবতা ——
তুমি আমায় যেও ভুলে।
সমাজপতির মিথ্যা শাসন,
বঞ্চনার যত গল্প গাঁথা,
বাড়ায় যদি লোলুপ হাত,
গণ দেবতা,
তুমি সইবে কি তা ?
গণ দেবতা,
হঠাৎ মম চলার পথে,
ভুলেও যদি করি রফা,
শোষণ জালের তরে
বুজরুকি আর চটুল কথায়
ঠকায় স্বজনে,
গণ দেবতা, তুমি
মানবে কি তা ?
গণ দেবতা
ইতিহাসের আস্তাকুঁড়ে
দিও ঠাঁই আমায় তুমি
হঠাৎ যদি ঘটেই মোর পদস্খলন।

রচনাকাল………..২৪/০৪/১৯৯৭

পরে পড়বো
২১৯
মন্তব্য করতে ক্লিক করুন