বেঁচে থাকলে নাম মানুষ
মরে গেলেই হয় ফানুস।
কেউ হয়ে যায় পুড়ে ছাই,
প্রতি নিঃশ্বাসে তাদের পাই;
তারা বৃষ্টি হয়ে ঝরে পরে,
কেউ তৃষ্ণা মিটায় প্রাণ ভরে।
কারো ঠিকানা হয় করব,
তাদের কেউ রাখেনা খবর!
যেন অগোচরেই জীবে খায়,
তারাই নতুন জীবন পায়।
কেউ হয়ে যায় বৃক্ষের ফল-
আমরা খেয়ে হই সবল,
তারাই ছড়াচ্ছে খুব সুবাস,
কেউ হচ্ছে মোদের আবাস,
কাউকে জীব ও কীটে খায়-
তাদের সযত্নে পোষি তাই।
তারা মরেও বাঁচে আবার,
যেন হচ্ছে মোদের খাবার,
তাদের ছিঁড়ে বা পুড়ে খাই-
মোদের কোন দয়া মায়া নাই!
প্রভু কতোই কুদরত ওয়ালা,
বিধিনিষেধের নেই ঝামেলা,
শত-সহস্রবার মরেও আবার,
এই ভুবন মাঝেই ফিরি তাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন