শুনছ কি সব? দেশের খবর গোপন আঁধার ঘরে,
চুক্তি নাকি হয়েছে এক, কেউ নাহি তা’রে ধরে।
খাদ্য, ওষুধ, বিমান কেনা, সব নাকি এক ধাঁচে?
মার্কিনি সব আসবে শুধু, অন্য কিছু নাচে?
চীনের থেকে দূরে থাকার গোপন ইশারা মেলে?
দেশীয় পণ্যে তালা দিয়ে বিদেশী পাতে ঠেলে?
অন্ধকারে দেশটা চলে, কেউ নাহি তারে দেখে?
কথা যত গোপন থাকে, ততই নাকি সুখে?
সবাই বলে দেশটা নাকি নিজের পায়ে চলে,
চল দেখি সব কেমন করে, অন্ধকারের তলে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন