মরিনি বলেই আজ সকালে উঠেছি,
চা-পাতার গন্ধে ভেবেছি— সংসার এক অমর মহাকাব্য।
তোমার মুখের দিকে চেয়ে বুঝেছি,
আমি আর যাই হই, ঈশ্বর অন্তত নই।
তুমি বললে, "বাজারটা আজ খালি হাতে হবে না।"
আমি বললাম, "শিল্পীর কোনো খালি হাত থাকে না,
তার হাতে থাকে নীরবতা।"
তুমি বেলন তুলে দেখালে, নীরবতারও ওজন আছে।
চুলের ফাঁকে দু-একটা রুপালি রেখা দেখেছ?
ওগুলো বার্ধক্য নয়, ওগুলো তোমার হুংকার সামলানোর স্মারকচিহ্ন।
যমদূত নাকি কাল রাতে এসেছিল,
দরজায় তোমার চটি দেখে ভয়ে ফিরে গেছে।
আমি বেঁচে আছি, কারণ মৃত্যুও তো একটা শৃঙ্খলা,
আর আমি তো তোমার অধীনে থেকে অনিয়মেই অভ্যস্ত!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন