বৃষ্টির ভিতর সেই যে হেঁটে এলে, আড়িয়াল বিলের কুয়াশার মতো তোমার মুখ—
অথচ তোমাকে ছোঁয়া হলো না।
তোমার আঙুলে শর্ষে ফুলের হলুদ লেগেছিল কি না, দেখা হলো না।
আমি ব্যস্ত ছিলাম পিচঢালা পথে স্লোগান আর ইটের আঘাতে নিজের প্রতিবিম্ব খুঁজতে।
জলে ভেজা তোমার রিক্সার হুডটা আড়াল হয়ে গেল মিছিলে,
আমি তখন লিফলেট বিলি করছি বিপ্লবের গন্ধে মাতাল হয়ে।
টিপটিপ বৃষ্টিতে তোমার কাজল ধুয়ে গিয়েছিল কি না, জানা হলো না,
আমি তখন ভীষণ ব্যস্ত ছিলাম রাষ্ট্রের ভুলগুলো আঙুল দিয়ে গুনতে।
টিএসসি-র মোড়ে এক কাপ চা নিয়ে বসা হলো না তোমার উল্টোদিকে,
অথচ তোমার চোখের অতল ছিল আমার আজন্মের শান্ত ইশতেহার।
এই শোরগোলের নগরে তোমাকে ভালোবাসি বলাই হলো না।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম