কবিতা - আজি এনেছে তাঁহারি আশীর্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে। পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে।। আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরনে।। আশা উল্লাসে চরাচর হাসে- কী ভয়, কী ভয় দুঃখ-তাপ-মরণে।। ♥ ০ পরে পড়বো ৭৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন