কবিতা - আজি কমলমুকুলদল খুলিল রবীন্দ্রনাথ ঠাকুর বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল- মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল।। গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে, গুন্গুন্ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে- নিখিলভুবনমন ভুলিল। মন ভুলিল রে মন ভুলিল।। ♥ ০ পরে পড়বো ১০৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন