রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ধরণী দূরে চেয়ে

রবীন্দ্রনাথ ঠাকুর
সোমবার, ৩০ জুন ২০২৫ গান

ধরণী দূরে চেয়ে
কেন আজ আছিস জেগে

যেন কার উত্তরীয়ের
পরশের হরষ লেগে!
আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি,
মুখে চায় কোন্‌ অতিথি
আকাশের নবীন মেঘে।

ঘিরেছিস মাথায় বসন
কদমের কুসুমডোরে,
সেজেছিস নয়ন-পাতে
নীলিমার কাজল প’রে।
তোমার ওই বক্ষতলে নবশ্যাম দূর্বাদলে
আলোকের ঝলক ঝলে
পরানের পুলকবেগে!

পরে পড়বো
১২০
মন্তব্য করতে ক্লিক করুন