এই যে তোমাকে আর পেতে চাইনা,
একবারও আর তাকিয়ে দেখিনা পিছে!
তুমি ডাকছো জেনেও নির্বিকার হেঁটে যাই দূরে,
এই যে উপেক্ষা করি, অবহেলায় ফিরিয়ে দেই অজস্রবার।
প্রতিক্ষা আর প্রত্যাখ্যানে ভরিয়ে দিতে থাকি তোমার স্মৃতির খাতা।
এই যে আমি ভালোবাসা দু হাতে সরিয়ে রেখে কেবলই তোমার ঘৃণা কুড়াই,
আদিগন্ত তোমায় ফেলে রেখে সতর্ক পা ফেলে হেঁটে যাই সংকীর্ণ আলপথ,
কেনো জানো?
কারণ–
আবারও তোমায় পেয়ে হারানোর ভয়ে,
এই আমি নতজানু!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী