শংকর ব্রহ্ম

কবিতা - আনন্দ ও স্বস্তি

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ রম্য কবিতা, রূপক কবিতা

আনন্দ ও স্বস্তি
শংকর ব্রহ্ম

১).

আমার সুখের চাবিটা,আমি জমা রেখেছি দুঃখের কাছে
আর দুঃখের চাবিটা রেখেছি,সুখের জিম্মায়
এতে লাভ হয়েছে কি?
এখন,একে অপরের ড্রয়ার গোপনে খোঁজে, দ্যাখে
কে কতটা কি আদায় করতে পেরেছে আমার থেকে,
ফলে ওরা কেউ আর এখন আমাকে জ্বালায় না,
মানে জ্বালাবার সময় পায় না।
বেশ আনন্দে আছি এখন।
২).

এরপর আনন্দের চাবিটা রাখি বিষাদের কাছে,
বিষাদেরটা আনন্দের জিম্মায়,
পরস্পর গোপনে পরস্পরের ড্রয়ার খুঁজে দেখে
কে কতটা আদায় করতে পেরেছে আমার থেকে
ওরা কেউ এখন আমাকে আর বিরক্ত করে না,
ফলে স্বস্তিতে আছি বেশ।

পরে পড়বো
১২০
মন্তব্য করতে ক্লিক করুন