শংকর ব্রহ্ম

কবিতা - আপন

শংকর ব্রহ্ম
শনিবার, ২৬ জুলাই ২০২৫ প্রেমের কবিতা, রম্য কবিতা

আপন
শংকর ব্রহ্ম

আপনার ভেবে কাছে টানি যারে
সে তো আপন ভাবে না,
ভালবাসা তবে
হৃদয়ে কি মরে যাবে না?

গাছে ফুল ফোটে নিজের স্বভাবে
যদি মৌমাছি কাছে না আসে,
সে ফুল কি তবে অনায়াসে ঝরে
ধূলার গর্ভে যাবে না?

চাঁদ ভাসে যদি আকাশের বুকে
নদী তবে তাকে আপনার ভেবে
বুকে টেনে কভু নেবে না?

আপন ভাবিয়া যারে কাছে টানি
সে কি আপন হবে না?

পরে পড়বো
১৭০
মন্তব্য করতে ক্লিক করুন