শংকর ব্রহ্ম

কবিতা - অমৃত আস্বাদ

শংকর ব্রহ্ম
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ স্মৃতিচারণ

অমৃত আস্বাদ
শংকর ব্রহ্ম

শুধু প্রতিবাদ করলে কি আর
কবিতা হয় সবই?
একটু না হয় প্রেমের কথা বল আজকে কবি
চল একটু পার্কে গিয়ে বসি
আকাশে যখন জ্বলছে পূর্ণশশী
এই না বলে যুবতী যেই ধরল মলিন হাত
ঝড় উঠল বুকের ভিতর কেমন অকস্মাৎ
মনের তীক্ষ্ণ অনুভূতি ভুলিয়ে দিল খিদে
চলে এলাম পার্কে দু’জন সিধে

তারপরে যা ঘটল সে সব না বললেও চলে
কিংবা সে সব শেষ হবে না বলে

ঘরে ফিরে রাত্রি বেলা পান্তা ভাতের স্বাদ
কেমন যেন বদলে গেল, অমৃত আস্বাদ

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন