শংকর ব্রহ্ম

কবিতা - ফেরা

শংকর ব্রহ্ম
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ প্রেমের কবিতা

ফেরা
শংকর ব্রহ্ম

অবশেষে তার সাথে দেখা হল কথা হল
অথচ যা হবার কথা ছিল,হল না কিছুই
কোন কথা বলিনি সেদিন,
সত্যিই বলিনি কি?
নাকি অনেক কথাই বলেছি যে তাকে
সে তা জান না
জানলে কি হত জানি না,
লজ্জায় লুকাতো মুখ
নাকি আনন্দে হেসে উঠতে চোখে?

কত কথা বলে গেল সে গলগল করে
কানে তা ঢোকেনি কিছুই,
শুধু অপলক চেয়ে
কি দেখেছি নিজেই জানি না।

এরপর ফিরেছি যে যার ঘরে একা
সত্যিই ফিরে গেছি নাকি,
সেখানেই রয়ে গেছি আজও
ঘরে ফেরা হয়নি এখনও?

পরে পড়বো
৩৫
মন্তব্য করতে ক্লিক করুন