শংকর ব্রহ্ম

কবিতা - হাইপ- দশ

শংকর ব্রহ্ম
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ রূপক কবিতা

[হাইপ (Hype) কবিতা কি?

হাইপ (Hype) শব্দটির অর্থ প্রতারণা করা বা চাতুরী করা। কবি এখানে শব্দের সঙ্গে ভাবের চাতুরী করেন । পাঠক অনেক সময় এই কুহকে পড়ে, নিজস্ব ভাবনার অবকাশ পান। এইসব কবিতায় কখনও রূপকের আড়ালে, – অযৌক্তিক/কিম্ভুতকিমাকার/হাস্যকর/অদ্ভুত/ অসম্ভব অর্থহীন ভাবের প্রকাশ ঘটে।

এই ধরণের কবিতা-চর্চা সামান্য হলেও, তেমনভাবে বিস্তার লাভ করেনি। এই ধরণের চর্চার এক অসামান্য মাষ্টার-স্পীচ ‘ আবেল তাবল’ সুকুমার রায়ের। তিনি ছাড়াও এ ধরণের লেখার চর্চা করেছেন যোগীন্দ্রনাথ সরকার, দাদা ঠাকুর ( শরৎ চন্দ্র চক্রবর্তী) প্রমুখেরা।]

হাইপ- দশ
শংকর ব্রহ্ম

খুশি যদি বাসি হয়
তবে সেটা ভাল নয়
তবে সেটা ভাবনার
আনন্দ কে কে নেবে
নিয়ে যাও ভাগ তার।

চোখে চোখে কথা হয়
ঠোঁটে হয় বেশি তার
এই কথা বলবার
আছে বুঝি দরকার?
আনন্দ কিসে বেশি
চোখে নাকি ঠোঁটে তার?

পরে পড়বো
১৫৭
মন্তব্য করতে ক্লিক করুন