ইচ্ছে
শংকর_ব্রহ্ম


কত রকম ইচ্ছেরা সব মনের ভিতর ঘোরে
কোনটা খুব চেপে ধরে কোনটা থাকে দূরে,
জানি না সব ইচ্ছেগুলো থাকে কোন সুদূরে,
কখন আসে কখন বা যায়,আসে কেমন করে?
যায় বা কেন দূরে?
ঘুমোতে যাওয়ার আগে তুমি আমায়
একটুখানি ইচ্ছে দিয়ে যাও,
কাল সকালে পুরণ করে ফিরিয়ে দেব তাও।