কবিতা — কান পেতে শোন

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

কান পেতে শোন
শংকর ব্রহ্ম

ছেঁড়া-ফাটা কাপড়ের মতো
দৈন দশা ফুটে উঠছে চারদিকে,
তবু তা চোখে পড়ছে না।

মানুষ হাসতে হাসতে
গণতন্ত্রের-উৎসবে ভোট দিতে গিয়ে,
লাশ হয়ে ঘরে ফিরে আসছে।
তবু তা চোখে পড়ছে না।

মা কাঁদছে।
মাটি কাঁপছে।
কান পেতে শোন।

২১২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা