কৃতান্ত
শংকর ব্রহ্ম
" বহু প্রেমেও যে মেধার ক্ষতি বৃদ্ধি নেই
বহু প্রাপ্তিতেও যে আকাঙ্খার শ্রী ছাঁদ নেই।"
তোমাকে ভাবলেই রক্তে দোলা লাগে
নাভিমূল থেকে উড়ে যায় বিষাদ
যেন দম বন্ধ করেও বেঁচে থাকা যায় বহুক্ষণ
ইচ্ছে মতোন বাড়িয়ে দেওয়া যায় দশদিকে
বন্ধুত্বের হাত
মধ্যযামে সমস্ত দিক নিজের ভিতর এক করে
বহুক্ষণ অনায়াসে অস্থির থাকা যায়
শুধুমাত্র তোমাকে ভেবেই
আর তোমার দেখা পেলে তো কথাই নেই
সরাসরি ভূমিকম্প বুকের ভিতর
সে যে কী ভীষণ উত্তেজনা,কী গভীর আলোড়ণ
সে কথা বলে আর বোঝানো যাবে না কিছুতেই
অনেক ঝর্ণা নদী যেন একসঙ্গে নেচে ওঠে
আকাশ নক্ষত্র সহ বনভূমি কেঁপে কেঁপে ওঠে
আর মনের ভিতরে তার প্রতিচ্ছবি ধরা পড়ে
ঝড় তোলে
রক্তের ভিতরে সেই তোলপাড় করে
প্রলয়ের সৃষ্টি করে চলে।
স্মৃতিতে খড়ির দাগ সব লেগে থাকে নাকি?
মুছে যায়,ধীরে ধীরে সব কিছু মুছে যায়
অথচ তোমার তীব্র আশ্চর্য এক মোহময় আকর্ষণ
গোপন ছিলার মতো শিরায় শিরায় টান ধরায়।
তুমিই প্রথম শিখিয়ে ছিলে
ভয়টা কেমন তুচ্ছ অতি
তবে কেন সর্বনাশের পথে হঠাৎ পা বাড়িয়ে
আচমকা পথ সরিয়ে নিলে
অজানা এক অন্ধকারে?
তাই,তোমাকে ভাবলেই রক্তে দোলা লাগে
নাভিমূল থেকে উড়ে যায় বিষাদ।
শংকর ব্রহ্ম জনপ্রিয় লেখাগুলো
আমি
৯৬৭ বার পঠিত
বিভ্রম - ৩.
৮৭৯ বার পঠিত
পাখি আমার পাখি
৭৪৪ বার পঠিত
ঘোড়ার ডিম
৭০৭ বার পঠিত
জাপানি কবিতা
৬৩৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ