পরশ
শংকর ব্রহ্ম
শীতকাল এলেই আমার খুব তৃষ্ণা জাগে মনে
সুগন্ধি খেজুর রসের
আর ঠিক সে সময়ই মনে পড়ে
সেই সহজ সুন্দর গ্রাম্য বধুটির কথা
যে আমায় রসসিক্ত রেখে ছিল সারা শীতকাল।
আর তার কথা মনে হলে
মনে পড়ে রসভর্তি মেটে হাড়ির কথা
যাকে আমার মাঝে মাঝেই
ভুল হয়ে যায় সেই গ্রাম্য বধুটি ভেবে
আর সেই নিষ্কলঙ্ক বধুটির কথা ভাবলেই
আমার শরীরে হিমেল পরশ এসে লাগে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি