পুতুল জীবন
শংকর ব্রহ্ম


একদিন হয়ে যাবে সব অন্ধকার ,
এই ধরে প্রাণখানি থাকবে না আর।
জন্ম হয়েছিল বলেই মরতে হবে তাই!
যা জেনেছি,যা বুঝেছি
কিছুটা যে তার জানিয়ে যেতে চাই।
মরণ এসে মাঝে মাঝে হানা দেয় মনে,
সে কোথায় ঘাপটি মেরে আছে,
খুঁজে দেখি এখানে সেখানে।
নিজেকে সরিয়ে রাখি
আমি তো ভীষণ ভাবে
আগ্রাসী মোহের থেকে দূরে,
যুদ্ধ তো নিজের সাথে শুধু ।
দূর থেকে দূরে, কাছে দূরে,
বহু দূরে ঘুরে এসে শেষে,
জীবনকে একান্তে ভালবেসে,
ঘরে ফিরে দেখি
অহেতুক অভিমানে ঘুণপোকা কুরে কুরে শুধু অবশেষে,ভেঙে দেয়
আমার এই পুতুল জীবন।
ভালবাসার অত্যাচার
সহ্য করে বার বার,
চলে যাব অকম্মাৎ গভীর অন্ধকারে,
ফিরব না আর কোনদিনও ,
ডাকলে বারে বারে।
একটি মানুষ হারিয়ে যায়
কেউ বা আবার দাঁড়িয়ে যায়
নিজস্বতার শক্ত পায় ,
গোপন চোরা বালি কাদায়।
কৃতান্ত পাঠাল রথ
যাব বলে প্রস্তুত,
এ রথের চাকা ভাঙা
বল তো কি অদ্ভুত!
যাব না দিয়েছি বলে
ভাল রথ না পঠালে।