শংকর ব্রহ্ম

কবিতা - স্বাধীনতা

শংকর ব্রহ্ম
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ অনুকাব্য

স্বাধীনতা
শংকর ব্রহ্ম

আজও অন্ধ কানাই সত্তর বছরে
দাঁড়িয়ে পথের মোড়ে
বাটি হাতে ভিক্ষা করে

বস্তিতে রাস্তার কলে
জলের জন্য আজও কাড়াকাড়ি
মারামারি
বালতির আঘাতে মাথা ফাটে
মঙ্গলার মার
তাতে কিবা এসে যায় কার?

বন্যায় আজও যার ভেসে যায়
ভিটে মাটি,ঘর বাড়ি সব
তারা বুঝি স্বাধীনতা করে অনুভব?

পরে পড়বো
১৭
মন্তব্য করতে ক্লিক করুন