তোমার কথা
শংকর ব্রহ্ম
তোমার কথা ভাবলে পরে
স্মৃতিরা সব উথলে পড়ে
মনের ভিতর কেমন করে
বুকের ভিতর শিশির ঝরে,
গোলাপ ফোটে জ্যোৎস্না পোড়ে
তোমার কথা ভাবলে পরে।
বেশ তো ছিলাম একলা ঘরে
কেন এমন নিবিড় স্বরে,
ডাকলে আমার নামটি ধরে
যেন ডাকল আকাশ মেঘের ভারে,
বাজ পড়ে যে বুকের 'পরে
ডাকলে কেন এমন করে?
বেশ তো ছিলাম অন্ধকারে
নিজের মনে একলা ঘরে।
তোমার কথা ভাবলে পরে
মন যে আমার রিক্ত করে,
জ্যোৎস্না ধোয়া শিশির জলে সিক্ত করে
বুকের ভিতর উথাল পাথাল
সমুদ্র এক উচ্ছলে পড়ে,
তোমার কথা ভাবলে পরে!
শংকর ব্রহ্ম জনপ্রিয় লেখাগুলো
আমি
৯৬৬ বার পঠিত
বিভ্রম - ৩.
৮৭৮ বার পঠিত
পাখি আমার পাখি
৭৪৪ বার পঠিত
ঘোড়ার ডিম
৭০৭ বার পঠিত
জাপানি কবিতা
৬৩৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
শেখ মনিরুল হাসান
শুভ জন্মদিন! 🎈
আহমেদ রাফি
শুভ জন্মদিন! 🎈
কামিনী রায়
শুভ জন্মদিন! 🎈
জুবাইর মাহমুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ