কোন কোন সম্পর্ক থাকে, যার কাছা কাছি তেমন আসা হয় না
কিংবা কখনোই নয়।
খুব করে প্রেম করা হয়না, বড্ড অভিমান পুষে রাখতে হয়না।
হাতে হাত রাখা হয়না, চোখে চোখ নয়।
খালি পায়ে সাগর নোনা জলে হাঁটাও হয়না, জ্যোৎস্নার নির্জনে।
তবুও সেই মানুষটি একান্তই নিজস্ব বৃত্তে থাকে,
ভালো লাগার সব গুলো স্পর্শ শুধুই তাঁর।
অভিমানের অফুরান নীলিমা তাঁর।
অন্য কারো কাছে;
যার সুনাম বা দুর্নাম শুনতেও ইচ্ছে হয়না।
হয়তো এক সাথে কখনোই আবৃত্তি করা হবে না কোন পংক্তি,
তবুও অক্ষরবৃত্তের শেষ ব্যঞ্জনবর্ণটিও তাঁর জন্যে।
তাঁর নির্ঘুম কোন রাত হয়তো আমার নয়,
কোন স্নিগ্ধ সকালে আমার শিশিরে পা মুড়িয়ে যাবে না হয়তো।
কিন্তু সব কিছুর পরেও; ভেজা ঘাস থেকে, নির্মল গোধুলীর লাল আভা।
চন্দ্রিমার হাসি, অমাবস্যা ও জোনাকি,
সে এবং আমার একান্তই ব্যক্তিগত।
কবিতা — সে এবং আমার একান্তই ব্যক্তিগত
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
প্রেমের কবিতা
৫০৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় এক দূরত্বে থাকা কিন্তু হৃদয়ের গভীরে লালন করা গোপন সম্পর্কের সুন্দর অনুভূতি প্রকাশ পেয়েছে। শারীরিক সান্নিধ্য বা নিয়মিত যোগাযোগ না থাকলেও, কিছু মানুষ মনের একান্ত নিজস্ব বৃত্তে চিরকাল থেকে যায়। প্রকৃতির রূপময়তা যেমন গোধূলি, জোৎস্না বা জোনাকির আলো—সবকিছুতেই সেই প্রিয় মানুষের উপস্থিতি অনুভূত হয়। এটি প্রাপ্তিহীন অথচ চিরন্তন ভালোবাসার এক নীরব কাব্যিক প্রকাশ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম