ইদানীং খুব ইচ্ছে করে প্রেম করতে
কাউকে নিজের করে পেতে
জীবনের অজানা গুলোকে জানতে
তাঁর রাগ গুলোকে অভিমানে বদলাতে।
অতিত বলে কিছু থাকবেনা শুধুই বর্তমান
ভবিষ্যৎ হয়ে থাকবে অম্লান
তোমার হাতে হাত থাকবে কোন ছলনার নয়
জীবনের শেষ নিশ্বাসের লয়।
বেঁচে থাকার আকুতি শুধুই প্রেম
যতই হোক রাগ অভিমানের খেলা
হাতটা সে ধরবে আরো শক্ত ধম
প্রেম কিংবা অভিমান, শুধুই আমার ভেলা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন