তোমারি দহন আঁচে কতো রাত আমি
কতোদিন আমি কতো সহস্র প্রহর
পুড়িয়েছি এই দেহ নির্বাক থেকে
তুমি তার কতোটুকু দেখো কতোটুকু?
শূণ্যে উড়ে উড়ে পুড়ে পুড়ে ছাই
তপ্ত দুপুরে রপ্ত করেছি দাহ
তবু তোমারি আঁচে আনাচে কানাচে
পুড়িয়েছো এই দেহ চিতাগ্নি হয়ে
হিমাগ্নিকে আমি হিমানি ভেবে ভেবে
কতো রাত আমি বিনিদ্র করেছি পার
তুমি থেকে গেছো নিমগ্ন দহন ক্রোধে
তুমি তার কতোটুকু জানো কতোটুকু?
তুমি কি জানো ? জানো তার কতোটুকু?
কেনো এই দেহ আগুনে আগুনে পোড়ে
আমি তো পুড়েছি সহজিয়া অনুভবে
পুড়ে পুড়ে কেনো, কেনো হয়ে যায় ছাই?
আমি তো জানি কেনো পোড়ে এই দেহ
আমি তো বাঁচি তোমারি অনলে শুধু
তোমারি দহন আঁচে পুড়ে পুড়ে এই
বৃক্ষ আমার দেহ হয়েছে পাথর
তুমি তার কতোটুকু বোঝো? কতোটুকু?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী