জীবন নয়, এত দিন দুঃস্বপ্ন যাপন করেছি আমি
সান্ত্বনা নেই তবুও লোকে বলে অভিজ্ঞতা দামী।
সেই বেঁচে থাকা বড় কষ্টের ছিল, ধর্মাবতার
পায়ু ছিদ্র দিয়ে গরম লোহার শিক ঢুকিয়ে
মুখ দিয়ে বার করেছে মানুষ, বিচিত্র সব আবৃত
উনুনে ঘুরিয়ে ফিরিয়ে সেঁকেছে, অসহনীয়
যন্ত্রণায় চেঁচিয়েছি, বলেছে 'বেয়াদব' বারবার।
ওরা এমনই লোকজন, ঘিরে আছে আমাকে আজও
ধর্ম, তুমি কী মিথ্যাই যাজকশ্রেণীর বড় মুখে বাজো?
অন্যদের রচিত দুঃস্বপ্নকে করেছি যাপন এ যাবৎ
তবু শুনি আমি নরকে যাব, আর ওদের স্বর্গ ভবিষ্যৎ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
রবীন্দ্রনাথ ঠাকুর