একটি হাত থেকে দৌড়াতে শুরু করে বারোয়ারি নেকড়ে
পুরোপুরি বাঘ নয়, তবু ভয় পেয়ে পা তুলে নিলেন সে—

বাতাসে ভ্যাবসা মোজার গন্ধ
আড়ালে কারও হাত ধরে দেখছ
জীবন মানে মেডিকেলের সামনের ডিসপেনসারী
ছেলে-বুড়ো-কিশাণী-যুবা'র বিক্রি বেশি—

তারপর শুরু করো কুশল বিনিময়,
ফেলে আসা বিছানায় আমারই কঙ্কাল পরে আছে
তবু নেকড়েরা বিষপান করে। সে বাঘ হতে চায়—