ইয়াকুব আলী তুহিন

কবিতা - বৃষ্টিভেজা শৈশব

ইয়াকুব আলী তুহিন
বুধবার, ০১ অক্টোবর ২০২৫ ছড়া

বৃষ্টি হলে মনটা বলে
প্রাণ খুলে গাইতে
পাড়ার ছেলের সঙ্গ মেলে
তাল পুকুরে নাইতে।

নদীর ধারে পানি বাড়ে
নৌকা চলে দুলে
ভিজে জামায় হাসি ফোটে
বৃষ্টিভেজা ভুলে।

মায়ের মুখে রাগের ধমক
“সর্দি হবে আবার!”
তবু কারো থামে না খেলা
চলেই চলে বারবার।

ধুপ ধূপ শব্দে টিনের চালে
বৃষ্টির নাচ হয়
মনটা আমার দোল খেয়ে
শৈশব খুঁজে রয়।

রেইনকোট নয়, ছাতা নয়
আজ চাই শুধু ধারা
বৃষ্টি মানেই সোনালি দিন
শিশু মনে তারা।

পরে পড়বো
৮৬
মন্তব্য করতে ক্লিক করুন